আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি এবং সুরেশ রায়না

15th August 2020 10:03 pm ক্রিকেট মহল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি এবং সুরেশ রায়না


 জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শনিবার সন্ধ্যা ৭.২৯ এ ধোনি লেখেন, ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন।’

নিজের জীবনের নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি নিয়ে একটি গানও ইনস্টাগ্রামে দিয়েছেন ধোনি। বিখ্যাত ‘ম্যায় পল দো পল কা শায়ের হু’ গানটির সঙ্গে নিজের ক্রিকেটীয় মুহূর্তের ছবি পোস্ট করেছেন ক্যাপ্টেন কুল।

এরই মাঝে সুরেশ রায়না ও নিজের অবসর ঘোষণা করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

ক্রিকেট প্রেমী তথা ধোনি ভক্তরা ভীষণই আবেগ প্রবণ হয়ে পড়েছে।

সব আইসিসি ট্রফি নিয়ে আসা ক্যাপ্টেন কুলের আকস্মিক সিদ্ধান্তে সবাই ভেঙে পড়েছে। 





Others News