নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক গার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন হলো

18th August 2020 12:47 am নদিয়া
নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক গার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন হলো


নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক গার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন হলো

 

নদিয়া নাকাশিপাড়া থানায় সোমবার নাকাশিপাড়া হাইওয়ে ট্রাফিক গার্ডের নতুন কার্যালয় উদ্বোধন হলো।সাধারণ মানুষের সার্বিক সুরক্ষার তাগিদে এই কার্যালয়। জানা যায় যত দিন যাচ্ছে এলাকায় অ্যাক্সিডেন্টের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই ছোট বড় গাড়ি মোটরবাইক যাতে নিয়ম বিধি মেনে চলাচল করে সেদিকে নজর রাখতে এই ট্রাফিক গার্ড কার্যালয়। এদিন ট্রাফিক গার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডিজি ট্রাফিক বিবেক সহায় রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । উপস্থিত ছিলেন নদিয়া কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই ছাড়াও উচ্চপদস্থ অফিসাররা।একই ভাবে নদিয়ার তেহট্টতে ও ট্রাফিক গার্ডের উদ্বোধন করা হয় হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।





Others News

গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬

গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬


আজকে জেলার করোনা আপডেট :  

গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় ফের নতুন করে ১৭৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কোথায় কতজন আক্রান্ত হয়েছেন তার তালিকা নিচে দেওয়া হল। এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৩০৯ জন। এঁদের মধ্যে কল্যাণী এবং কৃষ্ণনগর কোভিড হাসপাতালে ভর্তি হওয়া ৩৩৩৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৩৬ জন। মৃত্যু হয়েছে ১৬৫ জনের। (জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর)।