নবদ্বীপ পৌরসভার আধিকারিক সহ 18 জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসাতে খুলে নবদ্বীপ পৌরসভা
কিছু দিন আগে নবদ্বীপ পৌরসভার এক অস্থায়ী গাড়ি চালকের কোভিড রিপোর্ট পজিটিভ আসা তে পৌরসভার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এরপর স্বাস্থ্য দফতর সম্পূর্ণ পৌরসভা স্যানিটাইজ করিয়ে প্রশাসক বোর্ড আগামী 7 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ওই গাড়ির চালকের সংস্পর্শে আসা 18 জনের লালা রসের পরীক্ষা করা হয় এটি নেগেটিভ আসতেই আবারো খুলে গেলো নবদ্বীপ পৌরসভা।
নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা মহাশয় বলেন যেহেতু সবার রিপোর্ট নেগেটিভ এসেছে তাই সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে পুনরায় খোলা হলো নবদ্বীপ পৌরসভা।