মানসিক অবসাদে গলায় ফাঁস দেওয়া ব্যক্তি কে মৃত বলে ঘোষণা করলো নবদ্বীপ হাসপাতালের কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানতে পারা যায় ওই ব্যক্তির নাম সুশান্ত পাল বয়স ৫১, তার বাড়ি পারুলিয়া গ্রামে মৌডাঙ্গা এলাকায়। এই ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পড়ে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। দেহ টি উদ্ধার শক্তিনগর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পরিবার সূত্রে জানা যায় এই ব্যক্তি বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।