লক ডাউন এর মধ্যেও নবদ্বীপ ফেরি ঘাটে পারাপার করলেন বহু মানুষ

20th August 2020 6:45 pm নবদ্বীপ
লক ডাউন এর মধ্যেও নবদ্বীপ ফেরি ঘাটে পারাপার করলেন বহু মানুষ


রাজ্য জুড়ে দু দিনের সাপ্তাহিক লক ডাউন এর মধ্যেও নবদ্বীপ ফেরি ঘাটে পারাপার করলেন বহু মানুষ। উঠলো প্রশ্ন কেনো না রাজ্য জুড়ে করোনা মহামারী রুখতে টানা দু দিনের লক ডাউন, বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট বাজার। বিপদ কালীন পরিস্থিতি ছাড়া নৌকা চলাচল ও বন্ধ। তবুও আইনের ফাঁক গলে বহু মানুষ স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ, মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ আবার নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ মায়াপুর ঘাট আসতে যেতে দেখা গেলো।

গতকাল থেকে আজ অবধি নবদ্বীপ টাউন ও ব্লক এ নতুন কেস না থাকায় একদিকে যেমন স্বস্তির বিষয় তেমনই লক ডাউন অমান্য করে এভাবে চলাচল করা একটা ভয়ের বিষয়। নবদ্বীপ থানার পুলিশ যথাযথ ভাবে চেষ্টা করছে কেউ যেনো আইন অমান্য না করে তবুও তার মাঝেও কিছু মানুষ চলাচল করছে। 





Others News