মায়াপুর নিদয়া গ্রামের পূর্ব মুসলিম পাড়ায় বজ্রাঘাতে মৃত এক, এই ঘটনা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল ওই এলাকায়। পুলিশ জানায় ওই ব্যক্তির নাম নূর হোসেন শেখ, বয়স ৩৬, বাড়ি নবদ্বীপ ব্লক এর মায়াপুর বামন পুকুর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের নিদয়া গ্রামের পূর্ব মুসলিম পাড়ায়। 
জানা যায় এদিন দুপুর ২ টো নাগাদ বাড়ির কাছে চাষের জমিতে কাজ করছিলেন তিনি। সেই সময়ে প্রবল বেগে বৃষ্টির পাশাপাশি তীব্র বেগে বজ্রপাত হয় আর সেই বজ্রাঘাতে ঘটনা স্থলে লুটিয়ে পড়ে নূর হোসেন শেখ। প্রতিবেশীরা ও পরিবারের লোকেরা দেখতে পেয়ে ছুটে আসে এবং তাঁকে উদ্ধার করে মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে, এই ঘটনা কে কেন্দ্র করে পরিবারে নেমে আসে শোকের ছায়া, কান্নায় শোকে ভেঙে পড়ে পরিবারের সবাই।