আজকে জেলার করোনা আপডেট :

গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় ফের নতুন করে ৭৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে চাকদহ মিউনিসিপ্যালিটি ৭ জন, চাকদহ ব্লক ৬ জন, কল্যাণী মিউনিসিপ্যালিটি ৩ জন, রানাঘাট মিউনিসিপ্যালিটি ৩ জন, শান্তিপুর মিউনিসিপ্যালিটি ১ জন, হরিণঘাটা মিউনিসিপ্যালিটি ১ জন, নবদ্বীপ মিউনিসিপ্যালিটি ২ জন, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ৬ জন, কৃষ্ণনগর ১ ব্লক ৭ জন, কৃষ্ণনগর ২ ব্লক ২ জন, হাঁসখালি ব্লক ৫ জন, হরিণঘাটা ব্লক ৬ জন, নাকাশিপাড়া ব্লক ২১ জন, কৃষ্ণগঞ্জ ব্লক ১ জন, শান্তিপুর ব্লক ২ জন, রানাঘাট ১ ব্লক ২ জন এবং রানাঘাট ২ ব্লকে ৩ জন আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৩৬ জন। এঁদের মধ্যে কল্যাণী এবং কৃষ্ণনগর কোভিড হাসপাতালে ভর্তি হওয়া ১২৩৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭৭ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। (জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর)।
Copyright©️ 2017 nadianews24.com