নদিয়া বাসি আজ সকালে ফের অনুভব করলো এক ভূমিকম্প

26th August 2020 2:08 pm নদিয়া
নদিয়া বাসি আজ সকালে ফের অনুভব করলো এক ভূমিকম্প


কিছু দিন আগেই ভূমিকম্প হওয়ার পর আজ সকাল ৭টা ৫৪ মিনিটে পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। কৃষ্ণনগর থেকে থেকে ৪৫ কিমি পশ্চিম-উত্তরপশ্চিমে ভূপৃষ্ট থেকে ১০ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল। কম্পন অনুভূত হয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা এবং ঝাড়খণ্ড ও বাংলাদেশের বেশকিছু অঞ্চলে।





Others News

গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬

গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬


আজকে জেলার করোনা আপডেট :  

গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় ফের নতুন করে ১৭৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কোথায় কতজন আক্রান্ত হয়েছেন তার তালিকা নিচে দেওয়া হল। এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৩০৯ জন। এঁদের মধ্যে কল্যাণী এবং কৃষ্ণনগর কোভিড হাসপাতালে ভর্তি হওয়া ৩৩৩৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৩৬ জন। মৃত্যু হয়েছে ১৬৫ জনের। (জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর)।