প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা দীর্ঘ কুড়ি বছরের বিধায়ক কাশীকান্ত মৈত্র

30th August 2020 3:36 pm নদিয়া
প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা দীর্ঘ কুড়ি বছরের বিধায়ক কাশীকান্ত মৈত্র


নিজস্ব প্রতিনিধি, নদিয়া: প্রয়াত আইনজীবী সিদ্ধার্থ শংকর রায়ের মন্ত্রিসভার সদস্য পন্ডিত কান্ত মৈত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সল্টলেকের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাশি কান্ত মৈত্র। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। হাজার 962 সালে কৃষ্ণনগর পূর্ব বিধানসভা কেন্দ্রের সোস্যালিস্ট পার্টির হয়ে জয় লাভ করেন এবং বিধায়ক হন। সিদ্ধার্থ শংকর রায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন কাশি কান্তবাবু। প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময়ে বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি।১৯৮২ সালে জনতা পার্টির হয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা করলে তিনি পরাজিত হন।তার কিছু লেখা বই আজও মানুষের কাছে সমাদৃত এবং বাইবেল মহাভারতের সমান স্বীকৃতি লাভ করেছিলেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি। কাশি কান্তবাবু মৃতদেহ শনিবার রাতেই কলকাতায় নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।





Others News

গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬

গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬


আজকে জেলার করোনা আপডেট :  

গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় ফের নতুন করে ১৭৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কোথায় কতজন আক্রান্ত হয়েছেন তার তালিকা নিচে দেওয়া হল। এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৩০৯ জন। এঁদের মধ্যে কল্যাণী এবং কৃষ্ণনগর কোভিড হাসপাতালে ভর্তি হওয়া ৩৩৩৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৩৬ জন। মৃত্যু হয়েছে ১৬৫ জনের। (জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর)।