প্রয়াত দেশের প্রাক্তন এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, শোকের ছায়া রাজনৈতিক মহল থেকে শুরু করে আম জনতার মধ্যে

31st August 2020 7:55 pm দেশ
প্রয়াত দেশের প্রাক্তন এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, শোকের ছায়া রাজনৈতিক মহল থেকে শুরু করে আম জনতার মধ্যে


করোনার গ্রাসে পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। বেশ কিছু সেলিব্রিটি নেতা-মন্ত্রী করোনার গ্রাসে পড়েছেন। করোনার গ্রাসে পড়েছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি দিল্লি সেনা হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গিয়েছিল যে তিনি কোমায় চলে গিয়েছিলেন। ডাক্তাররা সর্বসম্মতভাবে চেষ্টা চালাচ্ছিল তাকে সুস্থ করে তোলার। কিন্তু অবশেষে থেমে গেলো প্রাক্তন রাস্ট্রপতির জীবন। ৮৪ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এক রাজনৈতিক যুগের পরিসমাপ্তি ঘটল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সারা ভারতবাসী। দিল্লি সেনা হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করেছে কিছুক্ষণ আগেই।

ইতি মধ্যেই সবাই ট্যুইট করে সমবেদনা জানিয়েছেন ।





Others News