নবদ্বীপ পৌরসভার ৪ জন এবং নবদ্বীপ ব্লকের ৩ জন সহ গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্ত ৯৫

16th September 2020 2:06 pm নদিয়া
নবদ্বীপ পৌরসভার ৪ জন এবং নবদ্বীপ ব্লকের ৩ জন সহ গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্ত ৯৫


আজকে জেলার করোনা আপডেট : 

গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় ফের নতুন করে ৯৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে চাকদহ মিউনিসিপ্যালিটি ৭ জন, চাকদহ ব্লক ৩ জন, শান্তিপুর মিউনিসিপ্যালিটি ১৩ জন, নবদ্বীপ মিউনিসিপ্যালিটি ৪ জন, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ১০ জন, হরিনঘাটা মিউনিসিপ্যালিটি ৩ জন, গয়েশপুর মিউনিসিপ্যালিটি ১ জন, হরিনঘাটা ব্লক ৩ জন, কালীগঞ্জ ব্লক ৫ জন, কৃষ্ণনগর ১ ব্লক ৪ জন, কৃষ্ণনগর ২ ব্লকে ২ জন, চাপড়া ব্লক ৬ জন, হাঁসখালি ব্লক ৮ জন, নাকাশিপাড়া ব্লক ৬ জন, করিমপুর ২ ব্লক ৪ জন, নবদ্বীপ ব্লক ৩ জন , রানাঘাট ২ ব্লকে ৮ জন, রানাঘাট ১ ব্লক ২ জন , শান্তিপুরে ব্লক ১ জন, কৃষ্ণগঞ্জ ব্লক ২ জন আক্রান্ত হয়েছেন।

 এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯৮৫ জন। এঁদের মধ্যে কল্যাণী এবং কৃষ্ণনগর কোভিড হাসপাতালে ভর্তি হওয়া ১৯৯৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬১১ জন। মৃত্যু হয়েছে ৬১ জনের। (জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর)।





Others News